কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা ফিউচার পার্কে হুরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

উদযাপিত হলো হুরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : সংগৃহীত
উদযাপিত হলো হুরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : সংগৃহীত

জাঁকজমকভাবে উদযাপিত হলো হুরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণসহ অনেক খ্যাতনামা মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এবং তার মেয়ে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।

শুক্রবার (১ মার্চ) বিকালে যমুনা ফিউচার পার্কের লেভেল-১-এ হুরের ফ্ল্যাগশিপ আউটলেটে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেল্স অ্যান্ড অপারেশন্স) ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এবং হুরের হেড অব অপারেশন মোহাম্মাদ মেহমুদ গুঞ্জাল।

বিদেশি লন কাপড়ের আগ্রাসনে যখন দেশীয় বস্ত্র খাত হুমকির মুখে পড়ছিল তখন দেশজ লন কাপড় ব্যবহারে বাঙালি নারীদের অনুপ্রাণিত করতে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরুল ইসলামের পরামর্শে তার যোগ্য উত্তরসূরি সুমাইয়া রোজালিন ইসলাম ২০২০ সালে ‘হুর’ ব্রান্ডের আত্মপ্রকাশ ঘটান।

শুরু থেকেই হুর ফ্যাশন প্রত্যেক সিজনে বাহারি রঙের কালেকশন নিয়ে আসে। দেশীয় জনপ্রিয় মডেলদের পাশাপাশি আন্তর্জাতিক মডেলদের মাধ্যমে হুরের বিজ্ঞাপন, ফ্যাশন শো, বিশেষ প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে মাত্র চার বছরের পরিক্রমায় এখন ‘হুর’ দেশের সীমানা ছাড়িয়ে প্রাচ্যের বাকি দেশগুলোর আকাশ ছুঁতে চলেছে।

বাঙালি নারীদের কাছে হুর এখন ব্যাপক পরিচিত ও সমাদৃত। বিদেশি পণ্যের চেয়ে গুণে ও মানে ভালো হওয়া সত্ত্বেও এর সাশ্রয়ী মূল্যের কারণে ‘হুর’ এখন উচ্চবিত্ত, মধ্যবিত্ত ছাড়িয়ে নিম্ন-মধ্যম আয়ের মানুষের নাগালেও ধরা দিয়েছে। সাশ্রয় হচ্ছে মানুষের পোশাকি ব্যয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হুরে পাওয়া যাবে নিত্যনতুন চিত্তাকর্ষক ডিজাইন আর মনোলোভা কারুকাজের ডিজিটাল প্রিন্টের লন, চিকানকারি লন, থ্রি-পিস, কাফতান-কুর্তি, ট্রাউজার, ছেলেদের জন্য থাকছে ফরমাল-ক্যাজুয়াল শার্ট-প্যান্ট আর কাবুলি-পাঞ্জাবি। আরও আছে ছোটদের ট্র্যাডিশনাল জামা, বাবা-ছেলে, মা-মেয়ে ম্যাচিং কম্বো। সীমিত সময়ের জন্য থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X