কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ এর শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান

হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ এর শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ এর শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ এর শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ডিক্লেয়ারেশন প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে।

এরপরই এই অলরাউন্ডারকে টাইলক্সের শুভেচ্ছাদূত ঘোষণা করেন রিমার্ক-হারল্যানের পরিচালক চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠানে তিনি বলেন, আজকে আমাদের জন্য এক বিশেষ দিন কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে আরও অনেকদূর এগিয়ে যাব।

তিনি বলেন, সাকিব যেমন খেলার মাঠে তার সর্বোচ্চটা দেওয়ার জন্য নিজেকে উজাড় করে দেয় তেমনি ‘টাইলক্স’ ব্র্যান্ডের ব্যাপক প্রচার ও প্রসারের ক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দিবে।

সাকিব আল হাসান বলেন, অনেক রিসার্চ এবং হার্ডওয়ার্কের ফল এই ‘টাইলক্স’। আমি আশা করি ‘টাইলক্স’ দেশের মাটিতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে এবং এর অলরাউন্ড পারফর্ম্যান্স দিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে।

রিমার্ক এলএলসি, ইউএসএ অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে ‘টাইলক্স’ উৎপাদন করছে এবং সুলভমূল্যে বাজারে ক্রেতাদের মাঝে সরবরাহ করছে।

রিমার্ক এইচবি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, হাউজহোল্ড সারফেস ক্লিনিংয়ের জন্য আমরা এমন একটি সল্যুশন খুঁজছিলাম যা শুধু পরিষ্কার করবে না, সাথে পরিবেশকেও রাখবে সুরভিত। যাকে বলে অলরাউন্ডার! আর এমনই প্রোডাক্ট রেঞ্জ বাজারে এনেছে রিমার্ক, যা প্রস্তুত হয়েছে এশিয়ার এই অঞ্চলের অন্যতম বৃহৎ এবং পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে। সাধারণত ক্লিনিং প্রোডাক্ট কেমিক্যাল এর কড়া গন্ধযুক্ত হয়ে থাকে, ‘টাইলক্স’ এর কোনো পণ্যে সেটা নেই এবং এটি বাংলাদেশের একমাত্র ক্ষতিকারক অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ।

রিমার্ক এইচবি‘র হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিভিশনের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, “ক্রিকেটের ক্ষেত্রে সাকিব আল হাসান যেমন এক নম্বর অলরাউন্ডার; তেমনই সারফেস ক্লিনিং এর জন্য আমরা অলরাউন্ড সল্যুশন নিয়ে এসেছি ‘টাইলক্স’ ব্র্যান্ড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমদাদুল হক সরকার, রিমার্ক এইচবি’র হেড অব সেলস মাজেদুর রহমান রতন, হারল্যান স্টোরের হেড অব অপারেশন আব্দুল আলীম শিমুলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X