কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ট্রেড সামিট ২০২৪

‘বাংলাদেশের লৌহ ও ইস্পাত শিল্পে বিশ্ববাজার সৃষ্টি হচ্ছে’

রাজধানীতে ‘আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশ-২০২৪’ এর উদ্বোধন। ছবি : কালবেলা
রাজধানীতে ‘আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশ-২০২৪’ এর উদ্বোধন। ছবি : কালবেলা

রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যসিফিক সোনারগাঁয় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশ-২০২৪’। মঙ্গলবার (১৪ মে) দু’দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।

দুদিনব্যাপী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে সামিটটি উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ খান হুমায়ুন।

সামিটে দেশ ও বিদেশে ব্যবহৃত লৌহ ও ইস্পাত, সিমেন্ট ও পাওয়ার পণ্যের বিশ্বব্যাপী সম্ভাবনা, গুণগতমান, বর্তমান টেকসই প্রযুক্তি, আধুনিক মার্কেটিং পলিসি, ইত্যাদি বিষয়ে বিদেশি ও দেশি বিশেষজ্ঞরা একাধিক বিশেষ সেশনে ভিন্ন ভিন্ন বক্তব্য রাখেন। তা ছাড়া এ শিল্পের উপর বিশেষজ্ঞরা বেশকিছু মূল্যবান পেপার উপস্থাপন করেন।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই সম্মেলন আয়োজনে সহযোগিতা দিচ্ছে বিশ্বখ্যাত সামিট আয়োজক ভারতের বিগমিন্ট। সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশে বিগত ৬টি আন্তজাতিক কনফারেন্সের আয়োজক আহমেদ এন্টারপ্রাইজ।

দেশে গড়ে উঠা শিল্পসমূহ কিভাবে উন্নতমানের পণ্য উৎপাদন করতে পারে সে বিষয়েও বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা। এতে দেশ ও বিদেশের বিভিন্ন স্টলে পণ্য বিষয়ে বিষদ বর্ণনা দেওয়া হয়।

আমেরিকা, জার্মানি, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, অস্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপান ও বাংলাদেশসহ প্রায় ২৫টি দেশের প্রতিনিধি সামিটে অংশগ্রহণ করেন।

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যমিলি, বিএসআরএম, রহিম স্টিল, আবুল খায়ের গ্রুপ, কেডিএস গ্রুপ, সালাম স্টিল, জেডএসআরএম, সিএসআরএমসহ অনেকগুলো দেশীয় প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করেছে। তা ছাড়া বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে কোরিয়ার পসকো, জাপানের সুমিতুমু করপোরেশন, মিটস্যুই, বিশ্ববিখ্যাত জার্মানির হেনকেল, বদো মোলার, ইলেক্ট্রোথাম, ব্যুমার ও চিনের বিভিন্ন প্রতিষ্ঠান যোগদান করেছে। তবে ভারতীয় প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ খান হুমায়ুন শিল্প মন্ত্রণালয় থেকে এ সামিটের জন্য সব ধরনের সহয়োগিতার আশ্বাস প্রদান করেন। তিনি এ ধরনের ট্রেড সামিট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত ইসপান রিকটর স্পেনসেন, বিএসআরএস এর এমডি আমীর আলী হোসেইন, পিএইচপি ফ্যমিলির এমডি ইকবাল হোসেন, পরিচালক আমির হোসেন সোহেল, রহিম গ্রুপের চেয়ারম্যন মো মহসিন, সালাম স্টিলের এমডি মো. রেজাউল করিম, জেডএসআরএম এর চেয়ারম্যান সাইফুল ইসলাম।

সামিটের উদ্বোধক আলহাজ্ব সুফি মুহম্মদ মিজানুর রহমান বলেন, আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে স্টিল। স্টিল ইন্ডাস্ট্রির কোয়ালিটি, ভ্যালু ক্রিয়েশন, বাজার সম্প্রসারণে এ সামিট ইতিবাচক ভূমিকা রাখবে। কেননা আমাদের দেশে জনপ্রতি স্টিল কনজামশান ১০০ কেজি। তিনি কুরআন হাদিসের উদ্ধৃতি এবং মনীষীদের বাণী উল্লেখ করে নতুন প্রজন্মকে বাসযোগ্য নিরাপদ সুখী-সমৃদ্ধ পৃথিবী উপহার দেওয়ার আহ্বান জানান। সামিটে স্টিল লং ও ফ্ল্যাট প্রোডাক্ট, সিমেন্ট ও পাওয়ার বিষয়ে বিভিন্ন সেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X