কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্ররা রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : শিল্প উপদেষ্টা

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ১৯৭১ সালের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। ২০২৪-এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা, স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও কর্মচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আলোচনা পর্বশেষে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বেচ্ছায় রক্ত দান করেন এবং কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X