টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে অনিতা পরিবহনের একটি বাস। বুধবার ভোরে মহাসড়কের গোড়াই মিলগেইট এলাকায় পৌঁছলে সেখানে আগে থেকে অবস্থান করা পল্লীবিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি ভেতরে ঢুকে যায়। এতে দুজন নিহত হয়।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান বলেন, বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরেদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১০

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১১

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১২

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৩

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৪

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৫

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৬

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৮

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

২০
X