সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা
খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) থেকে রোববার (২ আগস্ট) পর্যন্ত এক সপ্তাহব্যাপী এ অভিযানের ঘোষণা দেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানে গতি আনতে এবং বিদ্যমান জড়তা কাটিয়ে কার্যকর ফল অর্জনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাংবাদিক ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার থেকে আগামী রোববার পর্যন্ত আমাদের এখানে এক সপ্তাহ মাদকবিরোধী সপ্তাহ চলবে। মাদকের বিরুদ্ধে অভিযানে যেসব জড়তা রয়েছে, তা দূর করে ভালো ফল অর্জনের জন্যই এ কর্মসূচি ঘোষণা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘবদ্ধ মাদক চক্র কেন ধরা পড়ছে না, সে বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখবেন। যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের পরিবর্তে কর্মক্ষম কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে অন্য রেঞ্জ থেকেও কর্মকর্তা আনা হবে।

তিনি আরও বলেন, আমার কাছে কে কোন ধর্মের, সম্প্রদায়ের বা পরিচয়ের, তা গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু কাজ দেখি। যিনি কাজ করবেন, জনগণকে সেবা দেবেন, তিনি দায়িত্বে থাকবেন। আর যিনি কাজ করবেন না, তিনি দায়িত্বে থাকতে পারবেন না।

পুলিশিংকে আরও আধুনিক ও কার্যকর করতে তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, তথ্যভিত্তিক (ইন্টেলিজেন্স-লেড) পুলিশিংয়ের মাধ্যমে অপরাধী ও মাদক কারবারিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর (টেকনোলজি-বেজড) পুলিশিংয়ের আওতায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মোবাইল প্রযুক্তির ব্যবহার এবং অনলাইন নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে (পিপল-এনগেজড পুলিশিং) কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করার ওপরও তিনি গুরুত্ব দেন।

ডিআইজি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য। সে জন্য তথ্য সংগ্রহ, প্রযুক্তির ব্যবহার এবং জনসম্পৃক্ততা, এ তিনটি বিষয়কে সমন্বয় করে কাজ করতে হবে।

এর আগে ডিআইজি পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

পরে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহিন গোলদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফারহাদ, মানবজমিনের এম বিপ্লব হোসেন এবং গ্রীন টিভির মীর খায়রুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X