কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

ড্রোন নিক্ষেপণের দৃশ্য। পুরোনো ছবি
ড্রোন নিক্ষেপণের দৃশ্য। পুরোনো ছবি

সৌদি আরবের পূর্বাঞ্চল ও রাজধানী রিয়াদ অঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে সব ড্রোনই সফলভাবে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় ছোড়া ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এ হামলার পেছনে ইরান-সমর্থিত গোষ্ঠীরা জড়িত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরব তার ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ অধিকার সংরক্ষণ করে এবং উপযুক্ত সময় ও স্থানে হামলার জবাব দেওয়ার অধিকারও রাখে।

অন্যদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় এবং আগ্রাসন প্রতিহত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে হামলার উৎসের বিরুদ্ধে প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকারও সৌদি আরবের রয়েছে বলে উল্লেখ করা হয়।

রিয়াদ ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যেন ইরাকের ভূখণ্ড কোনোভাবেই সৌদি আরবের বিরুদ্ধে হামলার লঞ্চিং পয়েন্ট হিসেবে ব্যবহার না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়।

তবে সৌদির এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা/আইএইচ/এমএইচ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X