মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাইকগাছায় মৎস্য আড়ৎ আধুনিকায়নে বরাদ্দ প্রায় ৪ কোটি টাকা

খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎ। ছবি : কালবেলা
খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎ। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছা মৎস্য আড়তদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য তিন কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মৎস্য অধিদপ্তর।

খুলনার প্রথম পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরে ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক সম্পত্তির ওপর এ আড়ৎ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান আড়ৎ সংখ্যা ৭০টি। সদস্য সংখ্যা ৪৭৩ জন।

মৎস্য আড়ৎদারি সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধকোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ি বেচাকেনা হয় এ আড়তে। সর্বনিম্ন একটা আড়তে ৫০ হাজার টাকার মাছ প্রতিদিন বেচাকেনা হয়। যা দেশ-বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও বেপারিরা এখানে মাছ কিনতে আসেন।

আড়ৎদারী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, আমাদের আড়তে প্রতিদিন ৫ শতাধিক লোক মাছ বেচাকেনায় জড়িত। জায়গা স্বল্পতা, যথেষ্ট উপযুক্ত পরিবেশ না থাকায় আমাদের অনেক কষ্ট পোহাতে হয়। উপযুক্ত পরিবেশ তৈরি, বরফকল স্থাপনসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। একটি মডেল ও আধুনিকায়ন মৎস্য মার্কেটের জন্য বিশ্বব্যাংক অর্থায়ন করেছে। সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রজেক্টের মাধ্যমে বরফ মিল স্থাপন, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থাসহ ১৪টি প্রকল্প রয়েছে। গত ২৬ মে ৯৫ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের আদলে পাইকগাছায় মৎস্য আড়তের মান উন্নয়নে মৎস্য অধিদপ্তরের অর্থায়ন করছে। যা সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিসারিজের একটা প্রজেক্ট।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X