সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে গৃহবধূর অনশন, পরিবার নিয়ে পালাল মহসীন

বিয়ের দাবিতে অনশনরত গৃহবধূ। ছবি : কালবেলা
বিয়ের দাবিতে অনশনরত গৃহবধূ। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে গত সাতদিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ।

বুধবার (৩ জুলাই) বিকেল থেকে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনো এলাকার মৃত খোকার ছেলে মহসীনের বাড়িতে অনশন শুরু করে ওই নারী।

অনশনরত গৃহবধূ বলেন, আমি এ বাড়িতে আসার পর মহসীন ও তার পরিবারের লোকজন ঘর তালা বদ্ধ করে রেখে পালিয়েছে। আজ সাতদিন ধরে এই বাড়িতে পড়ে আছি। তবুও তারা কেউ বাড়িতে আসছে না। শুধু বিভিন্ন মাধ্যমে আমাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মহসীনের সঙ্গে আমার এক বছরের প্রেমের সম্পর্ক। যখন আমার বিয়ে হয়। তখন আমি মহসীনকে বিয়ের প্রস্তাব দিতে বলেছিলাম। কিন্তু সে দেয়নি। পরে আমি আমার পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করি।

বিয়ের পর থেকেই মহসীন প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছিল। সে আমাকে বলত, তোমাকে ছাড়া ভালো লাগে না। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি তোমাকে বিয়ে করব। তার এসব মিথ্যা প্রলোভনে আমি বিয়ের ১৭ দিন পর শ্বশুরবাড়ি থেকে মহসীনের সঙ্গে পালিয়ে যাই।

পরে মহসীন আমাকে তার এক বন্ধুর মাধ্যমে পৌরসভার বাউসী এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে রাখে। সেখানে আমরা দীর্ঘ দুই মাস স্বামী-স্ত্রীর মতো বসবাস করি। কিন্তু মহসীনকে বিয়ের কথা বললে সে বিভিন্ন টালবাহানা করে পাশ কাটিয়ে যায়।

এরপর মহসীন আমাকে ঢাকায় নিয়ে রেখে চলে আসে। পরে আমি বাধ্য হয়েই মহসীনের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছি। মহসীন যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এই বাড়িতেই আত্মহত্যা করব।

এদিকে স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মেয়েটির আত্মীয়স্বজনরা সহযোগিতা করে তাকে বিয়ে দিয়েছিল। সেখান থেকে মহসীন ভাগিয়ে নিয়ে আসে এবং বিয়ে না করেই দুই মাস স্বামী-স্ত্রীর মতো বসবাস করে। পরে মেয়েটি বাধ্য হয়েই মহসীনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে।

এলাকাবাসীরা জানান, এই ঘটনায় গত বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় পুলিশ এসেছিল। পরে এ ঘটনার বিস্তারিত জেনে তারা কোনো ব্যবস্থা না নিয়েই চলে যান।

সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় থানার এস আই আব্দুল হান্নানকে পাঠানো হয়েছিল। ওই গৃহবধূর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেলে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১২

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৩

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৪

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৫

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৬

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৭

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৯

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

২০
X