নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে শেখ হাসিনা ও এমপি শিমুলের বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনা ও এমপি শিমুল। পুরোনো ছবি
শেখ হাসিনা ও এমপি শিমুল। পুরোনো ছবি

নাটোরে স্কুলছাত্র ইয়াসিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ জনের নামে থানায় মামলা দায়ের করেছে নিহতের বাবা ফজের আলী।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নাটোর সদর থানায় এ অভিযোগ দায়ের করা হয়। মামলার অভিযোগকারী ফজের আলী শহরের মল্লিকহাটি মহল্লার বাসিন্দা। পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আন্দোলন করে। আন্দোলন চলাকালে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে দুই নং অভিযুক্ত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছাত্র ইয়াসিন ইসলামকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকে রাখে।

পরে গত ৫ আগস্ট বিকেলে বাদীর ছেলে ইয়াসিনকে ঘরে আটক করে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৬ আগস্ট সকালে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্যদের কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয় বলে জানান নিহতের পিতা।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলাটি নথিভূক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১০

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১১

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১২

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৩

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৪

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৬

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৭

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৮

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৯

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

২০
X