দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে বিএনপি নেতার ত্রাণ বিতরণ

কুমিল্লার দেবিদ্বারে বিএনপি নেতা তারেক মুন্সির ত্রাণ বিতরণ। ছবি : কালবেলা
কুমিল্লার দেবিদ্বারে বিএনপি নেতা তারেক মুন্সির ত্রাণ বিতরণ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণসামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সি। বুধবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকায় ত্রাণসামগ্রী ও খাবার বিতরণ করা হয়।

এর আগে টানা কয়েকদিন ধরে তার নেতৃত্বে টিমের সদস্যরা কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বন্যাকবলিত বাসিন্দাদের ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীনসহ অন্যান্য নেতাকর্মী।

ত্রাণসামগ্রী বিতরণকালে সৈয়দ এহসানুল হুদা বলেন, ভয়াবহ বন্যায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ আশ্রয়হীন ও পানিবন্দি অবস্থায় আছে। এমন পরিস্থিতি জনগণের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান করছি। আমরা সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব।

এএফএম তারেক মুন্সি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় দেবিদ্বারে বন্যাকবলিত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী ও রান্না করার খাবার বিতরণ করা হচ্ছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমাদের এ কর্মসূচি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X