কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৯:০১ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

বন্যায় কুমিল্লা প্রাণিসম্পদে ৩০৮ কোটি টাকার ক্ষতি

কুমিল্লায় বন্যায় প্রাণিসম্পদে ব্যাপক ক্ষয় ক্ষতি। ছবি : কালবেলা
কুমিল্লায় বন্যায় প্রাণিসম্পদে ব্যাপক ক্ষয় ক্ষতি। ছবি : কালবেলা

ভয়াবহ বন্যায় কুমিল্লার ১৪টি উপজেলা প্লাবিত হয়েছে। এসব উপজেলায় কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি প্রাণিসম্পদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, জেলায় এ খাতে মোট ক্ষতির পরিমাণ ৩০৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জেলাজুড়ে ৪ হাজার ২১৩টি গবাদিপশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ লাখ ৯ হাজার ৯১৪টি বিভিন্ন শ্রেণির গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজার মূল্যে যার পরিমাণ দাঁড়ায় ৫০ কোটি টাকার বেশি। তার মধ্যে ক্ষতিগ্রস্ত গরুর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৬২২টি, ১৬টি মহিষ, ৩০ হাজার ৮৯২টি ছাগল ও ৬৯৩টি ভেড়া। মারা গেছে ৩৫টি গরু, তিনটি মহিষ, ১৭১টি ছাগল এবং সাতটি ভেড়া।

হাঁস-মুরগির মধ্যে ২ হাজার ২১৮টি খামারে ১৩ লাখ ৬৬ হাজার ১৪৯টি হাঁস-মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজার মূল্যে যা ৩৯ কোটি টাকা। এসবের মধ্যে ২১ লাখ ৭ হাজার ৩৫৩টি মুরগি, ৩১ হাজার ৬৯৩টি হাঁস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১০ লাখ ২২ হাজার ৩৪২টি মুরগি এবং ২ হাজার ১৬০টি হাঁস। প্লাবিত হয়েছে ২ হাজার ১ দশমিক ৫ একর চারণভূমি।

খাদ্যের মধ্যে ২ হাজার ৬০৩ টন পশুপাখির দানাদার খাদ্য নষ্ট হয়েছে, যার বাজারমূল্য ৫৯ কোটি টাকা। ৫৫ হাজার ৪৩৪ টন পশুপাখির খড় নষ্ট হয়েছে। যার বাজারমূল্য ৮৯ কোটি টাকার বেশি।

এ ছাড়াও ৫৮ হাজার ৭৫১ টন ঘাস নষ্ট হয়েছে। যার বাজারমূল্য ৭০ কোটি টাকা। মৃত পশুপাখিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৬০ লাখ টাকা। এ ছাড়াও জেলায় বন্যায় আহত ১ হাজার ৫০০টি গবাদিপশুকে এবং ১১ হাজার হাঁস-মুরগিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার জানান, কুমিল্লায় বন্যায় প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির পরিমাণ কম-বেশি হতে পারে। জেলার বন্যাকবলিত উপজেলাগুলো থেকে আমরা প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ তালিকা প্রস্তুত করেছি। বন্যার পানি নেমে গেলে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তীতে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১০

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১১

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১২

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৩

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৪

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৫

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৭

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৮

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৯

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X