সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সাভার থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সাভার থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

ঢাকার অদূরে সাভারে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সাভার মডেল থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহয়তা করা হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ধর্মবিষয়ক সম্পাদক উত্তম ঘোষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি সাহাদাত হোসেন, সাভার পৌর শাখার আমির আব্দুল আজিজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মো. আবু সুফিয়ান, সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ দাস ঘোষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার মডেল থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান।

পূজা নির্বিঘ্নে উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বী নেতারা বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সাভারে এবার ১৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা চলাকালে মাদক, ইভটিজিং এবং দ্রুতগতির মোটরসাইকেল রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে পুলিশের প্রতি আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, পূজা চলাকালে মাদক সেবন, ইভটিজিং এবং দ্রুতগতির মোটরসাইকেল রোধ ও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সচেষ্ট থাকবে সাভার মডেল থানা পুলিশ। এতে পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সমন্বয় করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X