বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত

গুলিতে নিহত ফরিদা ইয়াসমিন ছৈয়দা। ছবি: সংগৃহীত
গুলিতে নিহত ফরিদা ইয়াসমিন ছৈয়দা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায় দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৩) নামে এক নারী নিহত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারী কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের মেয়ে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি সন্ত্রাসী গ্রুপ এলাকা দখল নিতে গভীর রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ফরিদা ইয়াসমিন নিজ ঘরে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে থমতমে অবস্থা বিরাজ করছে।

নিহত ছৈয়দার ভাই ফরিদুল আলম বলেন, আওয়ামী সন্ত্রাসী তারেক বাহিনী নির্দেশে এলাকা দখল নিতে রশিদের নেতৃত্বে ২০-৩০ লোক গুলি চালায়। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে প্রতিবন্ধী ছিল। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সংগ্রহ করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X