কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক কারবারি আটক

যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র। ছবি : কালবেলা
যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র। ছবি : কালবেলা

ভোলায় দেশীয় অস্ত্রসহ হাকিম মাহমুদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোলা সংলগ্ন মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ভোলার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছিলেন হাকিম মাহমুদ। গোপন সংবাদে তাকে অনুসরণ করে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যে বিভিন্ন জায়গা থেকে গাজা, দেশীয় বন্দুক (পাইপ গান), ককটেল, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রসহ ৩টি মোবাইল সেট জব্দ করা হয়। হাকিম দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। আইএসপিআর আরও জানায়, আটকের পর হাকিম মাহমুদকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১০

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১১

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১২

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১৩

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১৪

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১৬

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৭

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৮

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৯

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

২০
X