ডা. সাঈদ এনাম
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

ছবি: ডা. সাঈদ এনাম
ছবি: ডা. সাঈদ এনাম

চিকিৎসকের চেম্বার ছেড়ে বেরিয়ে অনেক রোগীর মনে একটাই প্রশ্ন জাগে, ‘এত পরীক্ষার কী দরকার?’ কেউ কেউ ভাবেন, ডাক্তার আসলে রোগ শনাক্ত করতে পারেননি, তাই পরীক্ষার আশ্রয় নিয়েছেন। আবার কারও সন্দেহ, এর পেছনে নাকি আর্থিক স্বার্থ লুকিয়ে। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সত্যিটা একদম অন্য রকম।

একসময় ডাক্তারি নির্ভর করত শুধু রোগীর কথায় আর শারীরিক লক্ষণে রোগী কী বলছে, চিকিৎসক কী দেখছেন আর শুনছেন। এই পদ্ধতিতে ভুল রোগ নির্ণয়, অপ্রয়োজনীয় চিকিৎসা ও অকালমৃত্যুর হার ছিল ভয়াবহ। ঊনবিংশ শতাব্দীতে পরীক্ষাগারনির্ভর চিকিৎসার যাত্রা এবং বিংশ শতাব্দীতে ইমেজিং প্রযুক্তির বিস্ফোরণ চিকিৎসায় এনে দিল এক নীরব বিপ্লব। আজ রক্তের অণুপরীক্ষা, জৈব রাসায়নিক বিশ্লেষণ, জেনেটিক স্ক্রিনিং, সিটি স্ক্যান, এমআরআই বা বায়োমার্কার ছাড়া আধুনিক চিকিৎসা আদৌ কল্পনা করা যায় না।

চিকিৎসাবিজ্ঞানে একটি বহুল প্রচলিত উক্তি: “উপসর্গ clues দেয়, কিন্তু পরীক্ষা দেয় প্রমাণ।” যেমন বুকব্যথা হতে পারে গ্যাস্ট্রিকের কারণেই, আবার তা হৃদরোগের ইঙ্গিতও হতে পারে। জ্বর ভাইরাসঘটিত সংক্রমণেও আসতে পারে, আবার ক্যান্সার, অটোইমিউন রোগ বা প্রাণঘাতী ব্যাকটেরিয়াল ইনফেকশনেও। তাই শুধু উপসর্গ দেখে সব ক্ষেত্রে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো চিকিৎসাশাস্ত্র সম্মত নয়।

এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার নাম ডায়াগনস্টিক রিজনিং। একজন দক্ষ চিকিৎসক প্রথমে রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষার ভিত্তিতে সম্ভাব্য রোগগুলোর একটি তালিকা তৈরি করেন। তারপর পরীক্ষার মাধ্যমে সেগুলো যাচাই করেন কোনটা সত্যি, কোনটা নয়। পরীক্ষা কখনো রোগ নির্ণয়ের বিকল্প নয়, বরং রোগ শনাক্তকরণকে নিশ্চিত, নির্ভুল ও নিরাপদ করার বিজ্ঞানভিত্তিক হাতিয়ার।

শুধু তাই নয়, পরীক্ষা শুধু বর্তমান রোগই ধরে না, বরং ভবিষ্যতের ঝুঁকিও চিহ্নিত করে। রক্তের শর্করা, কোলেস্টেরল, কিডনি-লিভারের এনজাইম, ক্যান্সারের বায়োমার্কার বা হৃদরোগের ঝুঁকি নির্দেশক উপাদান— এসব পরীক্ষা চিকিৎসককে দেখায় রোগের আগামী পথচিত্র। অনেক সময় লক্ষণ প্রকাশের অনেক আগেই পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে বিপদের পূর্বাভাস।

বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার সাফল্যের ইতিহাসও একথাই বলে। গড় আয়ু বেড়েছে, শিশুমৃত্যু কমেছে, হৃদ্‌রোগ ও সংক্রামক রোগে মৃত্যু হার কমেছে এই সব অর্জনের পেছনে যেমন : ওষুধ, তেমনি যুগান্তকারী ভূমিকা রেখেছে নির্ভুল রোগনির্ণয় প্রযুক্তি।

অবশ্যই, অপ্রয়োজনীয় পরীক্ষা কখনো কাম্য নয়। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা এড়িয়ে যাওয়া বা তা নিয়ে অমূলক সন্দেহ পোষণ রোগীর জন্যই ক্ষতিকর হতে পারে। মনে রাখবেন, চিকিৎসক রোগীর গল্প শোনেন কান দিয়ে, শরীর পরীক্ষা করেন হাত দিয়ে, কিন্তু শরীরের অদৃশ্য সত্য দেখেন পরীক্ষার আলোয়। তাই পরীক্ষা-নিরীক্ষা চিকিৎসকের অক্ষমতার নয়, বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নির্ভুলতা, নিরাপত্তা ও জবাবদিহিতার প্রতীক।

শেষ করি নিউরোসাইকিয়াট্রির এক চমকপ্রদ তথ্য দিয়ে।

‘ইলনেস অ্যানজাইটি ডিজঅর্ডার’ (পূর্বের ‘হাইপোকন্ড্রিয়াসিস’) নামে এক মানসিক রোগে ভুক্তভোগী রোগীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তাদের দেহে কোনো গুরুতর অসুখ আছে বারবার পরীক্ষায় কিছু না পাওয়া গেলও। ফলে তারা একের পর এক চিকিৎসক বদলান, বিভিন্ন বিশেষজ্ঞের দ্বারস্থ হন এবং নতুন নতুন পরীক্ষার জন্য চাপ দেন। এই প্রবণতাকে ‘ডক্টর শপিং’ (Doctor Shopping) বলে।

লেখক. ডা. সাঈদ এনাম

সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

অনুশীলনে নেই ইয়ামাল, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

১০

ভারতে জীবন শেষ করার সিদ্ধান্তে নদীতে যুবকের ঝাঁপ, চম্পট দিলেন প্রেমিকা

১১

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

১২

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

১৩

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

১৪

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১৫

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

১৬

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

১৭

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১৮

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

১৯

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

২০
X