বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জয়বাংলা স্লোগান দেওয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা তারেক আজিজ ও রাসেল। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা তারেক আজিজ ও রাসেল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় বিজয় দিবসের রাতে জয় বাংলা স্লোগান দেওয়ায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে তাদের নিজ নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার মৃত নুরুল আবছারের পুত্র তারেক আজিজ (৩২) ও বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ফজল আহমদের পুত্র মো. রাসেল।

গ্রেপ্তার তারেক উপজেলার চাতরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গত অক্টোবর মাসের বিএনপি নেতার দায়ের করা একটি রাজনৈতিক মামলাও রয়েছে বলে জানায় পুলিশ।

আনোয়ারা থানার এসআই মো. ফারুক কালবেলাকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর রাতে জয়বাংলা স্লোগান দিয়ে এলাকায় মিছিল করার অভিযোগ রয়েছে। এ ছাড়া আজিজের বিরুদ্ধে থানায় একটি মামলাও আছে। দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X