ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আত্মগোপনে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নিশাত গ্রেপ্তার

গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক মোস্তফা সরকার নিশাত। ছবি : কালবেলা
গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক মোস্তফা সরকার নিশাত। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক মোস্তফা সরকার নিশাতকে (২৭) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে নগরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মোস্তফা সরকার নিশাত জামালপুর সদর উপজেলার প্রয়াত আয়নাল হকের ছেলে। তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক ছিলেন। তিনি নগরের কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের অতিক্তির পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ এবং ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম কালবেলাকে জানান, মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন। ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার একটি হত্যা মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবি, ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

১০

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

১১

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১২

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

১৩

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

১৪

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

১৫

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

১৬

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১৭

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১৮

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১৯

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

২০
X