কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। ছবি : কালবেলা
১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ধানের শীষ হচ্ছে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। মানুষের বিশ্বাস, ভরসা ও আস্থার প্রতীক। তাই আসন্ন জাতীয় নির্বাচনে দেশের জনগণ ধানের শীষকেই বেছে নেবে। এর অংশ হিসেবে জনগণ ঢাকা-১৭ আসনেও ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করবে।

তারা আরও বলেন, একটি রাজনৈতিক দল ইসলামের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। মানুষ এটা সহ্য করবে না।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে গুলশান-১ এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় জোট নেতারা এসব কথা বলেন।

এ সময় প্রযুক্তিনির্ভর যুব সমাজ গড়ে তুলতে বিএনপি ও জোটের কর্মপরিকল্পনা তুলে ধরেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকারদের কর্মের ব্যবস্থা করা- এটাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণ প্রচলিত রাজনীতির একটা পরিবর্তন চাইছে।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে নির্বাচন করছেন। আগামী নির্বাচনে আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং দেশকে আরও সমৃদ্ধশালী করতে তার হাতকে শক্তিশালী করবেন।

তিনি আরও বলেন, আগামীতে ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ’২৪ এর গণঅভ্যুত্থানকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের যে আকাঙ্ক্ষা- এই আকাঙ্ক্ষা পূরণে আর প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে। এই কারণে প্রতিটি সেক্টরে পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটা নিয়েই আমরা কাজ করছি। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে আমরা এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। দেশের যুব সমাজের কাছে আমাদের আবেদন, আপনারা বিএনপির এই জনমুখী-গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সবার সামনে, জনগণের সামনে তুলে ধরুন।

এ সময় জোটভুক্ত বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার, ইসলামী ঐক্যজোটের ভাইস প্রেসিডেন্ট শওকত আমীন, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X