সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১১:৪৬ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সোয়া দুই কোটি টাকা বকেয়া, সিরাজগঞ্জে ৯ প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় সোয়া দুই কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সিরাজগঞ্জের ৯টি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। পরে আংশিক বকেয়া পরিশোধ ও সময় নেওয়ার পর এসব প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়।

আজ বুধবার সকাল থেকে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুপুরের পর থেকে প্রতিষ্ঠানগুলো কিছু বকেয়া পরিশোধ ও বাকি বিল পরিশোধের জন্য সময়ের আবেদন করলে আবার সংযোগ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- গণপূর্ত অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, পৌরসভার মাছিমপুর পানির ট্যাংক ও চৌরাস্তা পানির ট্যাংক, জেলা মডেল মসজিদ, উপজেলা মডেল মসজিদ, জেলা পাবলিক লাইব্রেরি, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল ক্যান্টিন।

নেসকো লিঃ সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) আব্দুর রউফ সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, ১০টি প্রতিষ্ঠানে প্রায় সোয়া দুই কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরবর্তীতে কিছু বকেয়া নগদ পরিশোধ এবং এই মাসের মধ্যে বাকি বিল পরিশোধের জন্য সময় চাইলে সব প্রতিষ্ঠানে আবার সংযোগ দেওয়া হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X