ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

এসিল্যান্ডের মোবাইল নম্বর ক্লোন করে সহকর্মীদের কাছে টাকা দাবি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের মোবাইল ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।

প্রতারক চক্র এসিল্যান্ডের ব্যবহৃত অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন করে তার সহকর্মীদের কাছে টাকা চায়।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন তার অফিসের ফেসবুক আইডিতে পোস্ট দেন। তিনি প্রতারক চক্র থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে এসিল্যান্ড মো. ইকবাল হোসেন বলেন, ‘একটি চক্র আমার ব্যবহৃত অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন করে আমার সহকর্মীদের কাছে টাকা চেয়েছে। তারা যেহেতু আমার সহকর্মী, সেহেতু মোবাইলে টাকা চাওয়ার বিষয়টি বিশ্বাস করেননি। তারা সরাসরি আমাকে বিষয়টি জানান। পরে আমি সবাইকে সতর্ক করতে ফেসবুকে নম্বর ক্লোনের বিষয়টি পোস্ট করি। ক্লোন হওয়া নম্বরটি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘প্রতারক চক্র নম্বর ক্লোন করে টাকা-পয়সা চাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১০

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১২

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৩

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৪

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৫

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৭

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৮

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

২০
X