সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্মেলন করা জরুরি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে কথা বলছেন শামীম ওসমান। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে কথা বলছেন শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যেসব বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি সম্মেলন হওয়া জরুরি। মুক্তিযুদ্ধের ইতিহাস বই থেকে পড়া আর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শোনা আরেক জিনিস।

তিনি বলেন, ‘সম্মেলনে মুক্তিযোদ্ধারা যখন তাদের পরিবার নিয়ে উপস্থিত হবেন, তখন বুঝতে পারবেন তারা এ দেশের জন্য কত আত্মত্যাগ করেছিলেন। যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করার পর আমরা রাজনীতিবিদরা যত কিছুই করি না কেন মুক্তিযোদ্ধাদের সমতুল্য হতে পারব না।’

রোববার (২০ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইঁগড়ের রূপায়ন টাওয়ার এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন শামীম ওসমান।

তিনি আরও বলেন, সরকারের কাছে আমরা এই প্রস্তাব দিয়েছি এবং নারায়ণগঞ্জেও এমন একটি সম্মেলন করার চিন্তাভাবনা করছি। নারায়ণগঞ্জে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, তারা যেদিন বলবেন সেদিনই আমরা এই সম্মেলন করব।

মাসদাইরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আমি এ ঘটনা জেনেছি এবং পুলিশ সুপারকে বলেছি, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে। তারা আমার ছবি ভেঙেছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবিও ভেঙেছে। এই ছবিগুলো কারা ভেঙেছে বা কারা এগুলোর উসকানি দিতে পারে তা সবাই জানে। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। যদি আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিতে না পারে, জনগণকে নিয়ে এদের প্রতিরোধ করা পাঁচ মিনিটের ব্যাপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১০

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১১

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১২

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৩

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৪

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৫

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৬

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৭

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৮

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

২০
X