বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) ও অজ্ঞাত এক নারী। এদের মধ্যে গোলাম কবির বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহতরা হলেন: তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০) ও আসাদ (৪০)।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই লালন হোসেন হতাহতদের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। মডেল মসজিদের সামনে পৌঁছালে পেছন একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারী নিহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় পতিত অটোরিকশাটি সম্ভবত ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল অথবা উঠাচ্ছিল। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X