রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সংবাদকর্মী

নিহত ইমরান হোসেন। ছবি : সংগৃহীত
নিহত ইমরান হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী অবৈধ চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ ইমরান উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এবং জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মরিয়মনগর থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আনুমানিক রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা অবৈধ জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ির ধাক্কা দেয় তার মোটরবাইকটিকে। মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারে তার দুই বোন এবং সে একমাত্র পুত্রসন্তান ছিল। এদিকে গাড়িচাপা দিয়েই ঘাতক চাঁদের গাড়ির চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷

অনুসন্ধানে জানা যায়, ঘাতক চাঁদের গাড়িটি দক্ষিণ রাজানগরের সোনারগাঁও এলাকার মো. শহীদ নামে একজন চালাচ্ছিল। গাড়িটির মালিক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বটতল এলাকার মফিজ সওদাগর।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা নেওয়া হচ্ছে। ঘাতক গাড়ি ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১০

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৩

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৪

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৫

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৬

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৭

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৮

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৯

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

২০
X