পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে বিজিবির গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ

রংপুরের পীরগাছায় বিজিবির টহল গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় লরি। ছবি : কালবেলা
রংপুরের পীরগাছায় বিজিবির টহল গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় লরি। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় বিজিবির টহল গাড়ি ও মালবাহী লরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লরিচালক ও তার সহকারী আহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর-পীরগাছা সড়কের নজিবুল্লা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রংপুর-পীরগাছা সড়কের চন্ডিপুরের নজিবুল্লা মসজিদের সামনে বিজিবির একটি টহল গাড়ির সঙ্গে পীরগাছাগামী একটি মালবাহী লরির ধাক্কা লাগে। এ সময় লরিটির চালক ও সহকারী আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

আহতরা হলেন- রংপুরের সাতমাথার সিদ্দিক মিয়ার ছেলে রতন মিয়া ও রহিম মিয়ার ছেলে আল আমিন। এ ঘটনায় ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে পীরগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বড় ধরনের কোনো ইনজুরি না হওয়ায় এবং কারও কোনো অভিযোগ না থাকায় জিডিতে নোট দিয়ে উভয় পক্ষকে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X