লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
মাইলস্টোন ট্র্যাজেডি

সায়ানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

নিহত সায়ান ইউসুফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমানবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
নিহত সায়ান ইউসুফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমানবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী সায়ান ইউসুফের বাড়িতে এসে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সায়ানের বাড়িতে আসেন বিমানবাহিনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

এ সময় নিহতের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাহিনীর সদস্যরা।

বিমানবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিমানবাহিনীর উইং কমান্ডার মো. রেজাউল হক।

নিহত সায়ান ইউসুফের বাবা এ এফ এম ইউসুফ বলেন, এমন দুর্ঘটনা যেন কারো জীবনে না আসে এবং স্বাভাবিক জীবনযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। স্বজনরা স্মৃতিস্তম্ভের দাবি জানান।

বিমানবাহিনীর উইং কমান্ডার মো. রোজাউল হক বলেন, আমরা বিমানবাহিনীর প্রধানের নির্দেশে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত করতে এসেছি। তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছি। এ দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে আলোকে আমরা সামনে ব্যবস্থা নেব।

উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরেরদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১০

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১১

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১২

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৩

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৪

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৫

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৬

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৮

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৯

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

২০
X