কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:৪৯ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। শুক্রবার (০১ আগস্ট) সকালে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

মৃতরা হলেন ময়মনসিংহ জেলার বায়েজিদ হোসেন ও শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে মাহিন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯ টার দিকে ৫ বন্ধু উপজেলার পাঁচুয়া গ্রামে নৌকা নিয়ে শাপলা তুলতে যান। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি উল্টে গেলে ৫ জন পানিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে বায়েজিদ পানিতে ডুবে নিহত হন। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে মাহিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচুয়া বিলে একটি ছোট নৌকা নিয়ে পাঁচজন শাপলা ফুল দেখতে ঘুরতে যান। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয় ছুটে গিয়ে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X