কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

কাশিমপুর কারাগার। ছবি : কালবেলা
কাশিমপুর কারাগার। ছবি : কালবেলা

সারা বিশ্বে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপের উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে কারাগারে বন্দি কয়েদিদের মাঝেও৷ এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদিদের (বন্দি) খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো উপভোগ করতে পারবে।

কারা কর্মকর্তারা জানান, বন্দিদের বিনোদন ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের উদ্যোগও তারই অংশ। কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্দিদের খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. জাকির হোসেন বলেন, আমাদের কারাগারে খেলা দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট রয়েছে, এজন্য প্রয়োজনে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হবে৷

কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বলেন, আমাদের কারাগারে সাড়ে ৩ হাজারের মতো কয়েদি রয়েছে। এদের মধ্যে যারা খেলা দেখতে চায় তারা দেখতে পারবে৷ ৯৫ শতাংশ সেলে বিটিভি রয়েছে, সবগুলোতে খেলা দেখার ব্যবস্থা করা হবে৷

গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, কারাগারে বন্দিরাও খেলা দেখবে৷ ইতোমধ্যে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট থাকলে সেটিও সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

শূন্যরেখায় ১২ জনের অবস্থান

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

১০

ফের কমলো স্বর্ণের দাম

১১

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

১২

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

১৩

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

১৪

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

১৫

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

১৬

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৭

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

১৮

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৯

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০
X