মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা, ভিডিও ফাঁস

৮নং ফুলকোচা ইউনিয়ন পরিষদ ভবন। ছবি : কালবেলা
৮নং ফুলকোচা ইউনিয়ন পরিষদ ভবন। ছবি : কালবেলা

জামালপুরের মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের আংশিক কাজ করেই বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্যরা ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের বাড়িতে বসে উন্নয়ন প্রকল্পের টাকা ভাগাভাগি করছেন।

ভিডিওতে দেখা যায়, খাটে বসে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিনহাজ আলী নিচ্ছেন টাকার হিসাব এবং হিসাবের খাতা নিয়ে বসে আছেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মোশারফ হোসেন। পাশে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সোবহান আলী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান রিপন নিজের ৪ লাখ টাকার কাজের হিসাব দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ‘আগে দিয়েছি ৩০ হাজার, আজ দিলাম ৫৫ হাজার। আমার ভাগের ৩৫ হাজার বাদ দেন।’

এ সময় অন্য ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন এবং টাকার অঙ্ক নিয়ে আলোচনা চলছিল। বয়স্ক ভাতা, ভিজিডি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

এসব দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য নুরুন্নাহার অধরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর।

অথচ এই অভিযোগের পাল্টা বাকি ১১ জন ইউপি সদস্য একত্রে নুরুন্নাহার অধরার বিরুদ্ধে ইউএনও বরাবর আরেকটি অভিযোগ জমা দেন এবং তাকে ‘আধা পাগল’ আখ্যায়িত করেন।

টাকা ভাগবাটোয়ারার বিষয়টি স্বীকার করে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য তাছলিমা বেগম বলেন, ‘ঘটনা সত্য। আমরা সবার টাকা একত্র করে সমানভাবে ভাগ করে নিয়েছি।’

প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেনও বলেন, ‘সব কাজ করে আমরা ৩৫ হাজার করে বণ্টন করে নিয়েছি, এটাই সত্যি।’

জানতে চাইলে ইউএনও এসএম আলমগীর হোসেন কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১০

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১১

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৩

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৪

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৫

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৬

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৭

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৮

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৯

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

২০
X