কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে জনতা। বুধবার (০৬ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে কুমিল্লা-৯ সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় ‘তোর খসড়া তুই নে, আমার ঠিকানা ফিরিয়ে দে’ এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড। কুমিল্লা সাবেক-৯ আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়ার প্রতিবাদে হাজারো মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। সবার একটাই দাবি ছিল। তা হলো- সাবেক-৯ (সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ ১৯–২৭ নং ওয়ার্ড ও নবগঠিত লালমাই উপজেলা) আসনের ঐতিহাসিক কাঠামো পুনর্বহাল করতে হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে, যার মধ্যে কুমিল্লার তিনটি আসনও রয়েছে। এতে সাবেক কুমিল্লা-৯ আসনের কাঠামো ভাঙার প্রস্তাব আসায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, বহুবার বিভাজনের শিকার এই আসনের জনগণ এবার আর মেনে নেবে না।

বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসেন।

তিনি বলেন, এ আন্দোলন শুধু একটি আসনের জন্য নয়, এটা জনগণের অস্তিত্ব ও ভোটাধিকার রক্ষার লড়াই।

এ সময় বক্তারা বলেন, এ খসড়া বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের নির্বাচনী অধিকার রক্ষায় আমরা এক চুলও পিছপা হব না।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১২ আগস্ট লালমাই ও ১৩ আগস্ট সদর দক্ষিণে বৃহৎ জনসভার আয়োজন করবে বিএনপি ও সর্বদলীয় সংগ্রাম কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X