তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হাওরে হাউসবোট থেকে পড়ে শিশু নিখোঁজ

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা
টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট লালন তরী থেকে পানিতে পড়ে মাসুম নামে ৪ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টায় টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু সিলেট শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিশুর চাচা শিশু মিয়া জানান, তারা সিলেট শেখঘাট নবাব রোড এলাকা থেকে ২০ জনের একটি টিম লালন তরী নামের এক হাউসবোট বুকিং করে তাহিরপুর সদর থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ছেড়ে আসেন। চলতি পথে নিখোঁজ মাসুম ও অন্য একটি শিশু হাউসবোটের জানালার পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক হাউসবোট থেকে নিখোঁজ শিশুর বাবা পানিতে লাফ দিলেও তাকে খোঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুর বাবা কবির হোসেন জানান, তার একমাত্র সন্তান মাসুম পানিতে পড়ার সঙ্গে সঙ্গে তিনি লাফ দেন। কিন্তু খুঁজে পাননি। তারা অনেক খোঁজাখুঁজি করেছেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১০

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১১

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১২

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৩

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৪

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৫

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৬

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৭

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৮

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

টিভিতে আজকের যত খেলা

২০
X