বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ  

টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ। ছবি : কালবেলা
টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য নিয়ে ফেসবুকে কথাকাটাকাটির জেরে ঘণ্টাব্যাপী দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুক কমেন্টে কথাকাটাকাটি হয় কয়েকদিন আগে। ফেসবুকের পোস্টটি ছিল বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে দুই টুকরা করে ৩টি ইউনিয়নকে (বুধন্তি, হরষপুর ও চান্দুরা) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবং বাকি ৭টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রেখে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে ভাগ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত, হতাশাজনক ও বেআইনি। উপজেলার সব ইউনিয়নকে এক ও অভিন্ন রাখার পক্ষে ছিল কেউ, আবার কেউ ছিল বিপক্ষে।

সেই পক্ষ-বিপক্ষের কমেন্ট করাকে কেন্দ্র করে গত তিন দিন আগে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া গত বুধবার রাতের অন্ধকারে আরজু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করেন। এরই জেরে শনিবার সকালে অক্ষি গোষ্টি ও পাঠান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। তবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, হরষপুরের দুই গ্রুপের মারামারির বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে রয়েছে। পরবর্তী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X