গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাল্কহেডে ডাকাতি, হাতে ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত

বাঁ থেকে ডাকাতদের গ্রেপ্তার করে পুলিশ। ককটেল বিস্ফোরণে আহত এক ডাকাত। ছবি : কালবেলা
বাঁ থেকে ডাকাতদের গ্রেপ্তার করে পুলিশ। ককটেল বিস্ফোরণে আহত এক ডাকাত। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করে রাখা বালু পরিবহনকারী বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নিজ হাতে ককটেল বিস্ফোরণে এক ডাকাতের মৃত্যু হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৬টা ও শুক্রবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে পরপর দুই দফায় এ ডাকাতি সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী ঘাটে বাঁধা থাকা ৩টি বাল্কহেডে ৯-১০ জনের একটি ডাকাতদল স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হামলা চালায়। তারা মাঝিমাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা, ইঞ্জিনের ব্যাটারি ও জ্বালানি তেল লুট করে নেয়।

বাল্কহেডের তত্ত্বাবধায়ক রতন খান ও ইমান হোসেন জানান, মধ্যরাত ও সকালে দুই দফায় ডাকাতরা হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণে এক ডাকাত নিজেই গুরুতর আহত হয়। এ ছাড়া হামলায় স্থানীয় দুই জেলে ভাটি বলাকী গ্রামের এছাক বেপারির ছেলে মো. আলম (৩৭) ও রাসেল বেপারির ছেলে সোহাগ (১৬) আহত হয়েছেন।

পরে সকালে গ্রামবাসী ধাওয়া দিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে নৌপুলিশের হাতে সোপর্দ করে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান কালবেলাকে জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তিনজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, অপর দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X