বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনো শুরু হয়নি। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের জন্য এখনো বাড়ি ভাড়া করা হয়নি। বসার মতো কোনো জায়গা এখনো তৈরি হয়নি। তবে এরই মধ্যে ভিসি (ভাইস চ্যান্সেলর) নিয়োগের পর প্রথম পর্যায়ে সরকারি বরাদ্দ মিলেছে।

গত ১৮ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট-১ অনুবিভাগ বাজেট-২ শাখার সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে ৪ কোটি ৬৭ লাখ টাকার বরাদ্দ প্রদান করেছে।

ওই সূত্রে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নিমিত্ত ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীন ‘১২৫০১-১৩১০০৫২০১-বিশ্ব বিদ্যালয়সমূহ’ এর অনুকূলে বরাদ্দকৃত অর্থ হতে মোট চার কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ প্রসঙ্গে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের জন্য বাড়ি ভাড়া এখনো করা হয়নি। বসার মতো কোনো জায়গা এখনো হয়নি। যে বরাদ্দের কথা বলা হয়েছে তা বিভিন্ন খাত অনুযায়ী ছাড় হবে। এই বরাদ্দ থেকে বাড়ি ভাড়া থেকে শুরু করে বেতন ভাতাসহ আর্থিক অন্য সব কাজ করা হবে।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা কালবেলাকে জানান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখনো অনেক কাজ বাকী রয়েছে। প্রাথমিকভাবে ৪ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ মিলেছে। ভবিষ্যতে আরও বরাদ্দ আসবে।

এর আগে ২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। বিভিন্ন বাধার কারণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। ২০২৩ সালের ১০ মে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে।

অবশেষে আইন পাশের দুই যুগ পর বগুড়ায় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপ্ন পূরণ হলো। গত ৩ জুন প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহানকে ভিসি নিয়োগ দেওয়া হয়। তিনি ৪ জুন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে যোগদান করেন।

এর আগে বগুড়ার ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটেকে (ভিটিটিআই) অস্থায়ী ক্যাম্পাস চালুর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে এটি হতে পারে অস্থায়ী ক্যাম্পাস।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১০

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১২

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৩

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৫

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৬

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৭

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৮

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

২০
X