হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

মেঘনা নদীতে ধরা পড়া দুই কেজি আটশ গ্রামের ইলিশ। ছবি : কালবেলা
মেঘনা নদীতে ধরা পড়া দুই কেজি আটশ গ্রামের ইলিশ। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে লিটন মাঝির জালে ধরা পড়েছে দুই কেজি আটশ গ্রামের একটি ইলিশ। পরে তা নিলামে বিক্রি করতে গেলে দাম ওঠে ৯ হাজার টাকা।

শুক্রবার (২২ আগস্ট) রাতের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটি নিলামে বিক্রি করা হয়।

জানা যায়, শুক্রবার বিকেলে নদীতে জাল ফেলার পর লিটন মাঝির জালে বড় এ মাছটি ধরা পড়ে। রাতের দিকে অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে যান। মাছটি নিলামে ৯ হাজার টাকা দাম ওঠে। ফারুক ব্যাপারী মাছটি কিনে নেন। ওজন দেওয়ার পর দেখা যায় মাছটি ২ কেজি ৮শ গ্রাম।

লিটন মাঝি বলেন, এবার ভরা মৌসুমে ইলিশের আকাল। শুরু থেকে মাছ নেই। সিজন শেষ হওয়ার পথে। ব্যবসা তো দূরের কথা যেটা চালান দিয়েছি সেটাও উঠেনি। আজকে বড় এই মাছটি আল্লাহ মিলিয়ে দিয়েছেন। ৯ হাজার টাকা বিক্রি করেছি।

পাটোয়ারী মৎস্য আড়তের মালিক সাইফুল পাটোয়ারী কালবেলাকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ মাছ অনেক কম। ভরা মৌসুমে যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা, তার দশ ভাগের এক ভাগও নেই। অনেক জেলে তাদের দৈনন্দিনের খরচ তুলতে পারে না। তবে বাজারে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম অনেক বেশি পাওয়া যায়। তাই বড় মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১১

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৩

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৪

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৫

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৬

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৭

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৮

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৯

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

২০
X