বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

১২ ফুট লম্বা অজগর বস্তায় করে বাড়িতে নিয়ে গেল যুবক

অজগর সাপ। ছবি : সংগৃহীত
অজগর সাপ। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে একটি কালভার্টের নিচ থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। এরপর সাপটি বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যান স্থানীয় এক যুবক।

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় যুবক আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে অজগরটি ধরে বস্তাবন্দি করে নিজ বাড়িতে নিয়ে যান।

স্থানীয়রা জানান, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আলাউদ্দিন নামে এক যুবক সাপটি উদ্ধার করেন। এ সময় অনেকেই তাকে সাপটি বিক্রির পরামর্শ দিলেও এলাকাবাসী চায় এটি বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।

অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিকুল ইসলাম বলেন, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে, এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। আমার ইচ্ছা সাপটি আবার জঙ্গলে অবমুক্ত করা হোক।

বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল হক জানান, তিনি অজগরের খবর পেয়েছেন। বৃহস্পতিবার সকালে বন বিভাগের পক্ষ থেকে সাপটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন জানান, সাপটি উদ্ধার হওয়া অঞ্চলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকা। ওই এলাকায় বেশ কিছু পাহাড়-জঙ্গল রয়েছে। এর আগেও ওই এলাকা থেকে সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপটিকে বন বিভাগ কালিকৃষ্ণনগর বনে উন্মুক্ত করবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১০

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১১

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১২

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৩

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৪

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৬

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৭

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৮

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৯

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

২০
X