পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রোদে গাঁজা শুকাতে দিয়ে ধরা হারুন

পুলিশের হাতে আটক বৃদ্ধ। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক বৃদ্ধ। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ হারুন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বৃদ্ধ ওই এলাকার মৃত আসর আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে এসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই বৃদ্ধকে রোদে শুকাতে দেওয়া ২ কেজি গাঁজার পাতাসহ হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খামার ইটাকুমারী এলাকার শাহ আলীর পুকুরপাড়ে কলাবাগানের ভেতর বিশেষভাবে রোপণ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। তবে অভিযানকালে শাহ আলী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার গাছগুলোর ওজন প্রায় ১০ কেজি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমের বড়ুয়া জানান, পৃথক দুটি অভিযানে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X