টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রলারসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশ। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশ থেকে তিনটি ট্রলারসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টমার্টিন পশ্চিম ও পূর্ব দিক সাগরের অংশ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।

তিনি বলেন, রোববার সন্ধ্যার দিকে সেন্টমার্টিন পশ্চিম, পূর্ব সাগরে জেলেরা মাছ ধরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে বাংলাদেশি তিন নাগরিকের মালিকানাধীন সেন্টমার্টিন দ্বীপের ৩টি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে সোমবার বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। ট্রলার ৩টি সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রতি ট্রলারে ৬ জন করে জেলে ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন কালবেলাকে বলেন, সাগর থেকে আবারও আরাকান আর্মি সদস্যরা জেলেদের আটকের বিষয়টি শুনেছি। মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক হতে হবে। এ ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে, আমরা খোঁজখবর নিচ্ছি।

উল্লেখ্য, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা ১১ মাসের সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এর পর থেকে বঙ্গোপসাগরের জলসীমা নিয়ন্ত্রণে নেয় তারা। এতে ঘটছে অপহরণের ঘটনা। এই পরিস্থিতিতে প্রায় এক মাসে গত ১০টি ট্রলারের ৭৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X