সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৭:৪৫ এএম
আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ক্লাব ডে-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। খেলাধুলা, প্রতিযোগিতা, ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রম এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে পুরো ক্যাম্পাস পরিণত হয় প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মিলনমেলায়।

আর্মি আইবিএ স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা। সকাল থেকেই মাঠজুড়ে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাস।

এবারের ক্লাব ডে উপলক্ষে একসঙ্গে তিনটি ক্লাব— স্পোর্টস ক্লাব, মার্কেটিং অ্যান্ড ইনোভেশন ক্লাব (এমআইসি) এবং প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ক্লাব (পিওসি) বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে।

আর্মি আইবিএ স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটসাল টুর্নামেন্ট, ফুটবল কুইজ, ডার্টস থ্রো, কিক দ্য বল, বল থ্রো ও পিলো পাসিংসহ নানা প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। দিনশেষে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

অন্যদিকে প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ক্লাব আয়োজন করে ‘বাকল আপ ৩.০ -গেট ক্যারিয়ার ন্যাভিগেশন ফ্রম প্রফেশনালস’ শীর্ষক একটি ক্যারিয়ারভিত্তিক সেশন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পেশাজীবীদের কাছ থেকে ক্যারিয়ার পরিকল্পনা ও কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন।

একইসঙ্গে মার্কেটিং অ্যান্ড ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বিজমার্ক-ইন্ট্রা ইউনিভার্সিটি বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন’। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দলগতভাবে ব্যবসায়িক কৌশল প্রণয়ন ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের বিশ্লেষণী ও সৃজনশীল দক্ষতার প্রদর্শন করেন।

আয়োজকরা জানান, ক্লাব ডে শুধু বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণ, টিমওয়ার্ক, সৃজনশীলতা, স্পোর্টসম্যানশিপ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি আইবিএর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান। তিনি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বগুণ অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মিজানুর রহমান শাহ চৌধুরী, ইএমই, মেজর (অব.) সাদ মুহাম্মদ শেহাব, মেজর (অব.) সৈয়দ সিরাজ-উল হক, মেজর (অব.) মো. মিজানুর রহমান, ইএমই, সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের মডারেটর আফজাল হোসেন, সহকারী অধ্যাপক ও এমআইসি মডারেটর মো. মাহাবুব মোরশেদ এবং প্রভাষক ও পিওসি মডারেটর রায়ান সানজানা প্রিয়তি।

শিক্ষার্থীরা বলেন, আনন্দ-উচ্ছ্বাস, প্রতিযোগিতা ও বন্ধুত্বের বন্ধনে মুখর ‘ক্লাব ডে-২০২৬’ প্রমাণ করেছে, খেলাধুলা ও সহ-শিক্ষামূলক কার্যক্রম কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং নেতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর ক্ষেত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X