হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৭:৪২ এএম
আপডেট : ১৬ জুন ২০২৬, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

দুধ দিয়ে গোসল করেন দুই প্রবাসী। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
দুধ দিয়ে গোসল করেন দুই প্রবাসী। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পাওয়ার প্রত্যয়ে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন দুই ওমান প্রবাসী যুবক। ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তারা প্রেম ও জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জানা যায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রয়েছেন। সম্প্রতি তারা স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়ার মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকার ঘোষণা দেন।

প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদসহ বেশ কয়েকজন হাতিয়ার বাসিন্দা একইসঙ্গে ওমানে কাজ করেন। তাদের মধ্যে সাকিব ও সম্পদ তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, পরিশ্রম করে উপার্জিত অর্থের একটি বড় অংশ তারা জুয়া ও নারীদের পেছনে ব্যয় করতেন। পরিবারের সদস্যরা ঋণ করে তাদের প্রবাসে পাঠালেও তারা নিয়মিত পরিবারের জন্য অর্থ পাঠাতেন না। সহকর্মী ও রুমমেটরা বারবার বুঝিয়েও তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেননি।

তিনি আরও জানান, সম্প্রতি তারা বিপুল অর্থ অপচয় করেন। পরে রুমমেটদের উদ্যোগে তাদের দুধ দিয়ে গোসল করিয়ে প্রেম ও জুয়া ছাড়ার শপথ করানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুই যুবকের শরীরে দুধ ঢেলে দিচ্ছেন এবং তারা ভবিষ্যতে প্রেম ও জুয়ার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করছেন। এ সময় উপস্থিত লোকজন তাদের নতুন জীবন শুরু করার জন্য শুভকামনা জানান।

এ বিষয়ে সাকিব ও সম্পদ জানান, তারা অতীতে যে কাজগুলো করেছেন, সেগুলো ভুল ছিল। অনুশোচনা থেকেই তারা দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার শপথ নিয়েছেন। ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে আর জড়াবেন না। একইসঙ্গে তারা সবার কাছে দোয়া কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X