দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

লাঠিখেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, গ্রামবাংলার সংস্কৃতির অংশ: জুয়েল

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, লাঠিখেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামবাংলার আবহমান সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশও।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রতিযোগিতা শেষে তিনি এ কথা বলেন। জুয়েল আগামী নির্বাচনে কুষ্টিয়া-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী।

তিনি বলেন, এক সময় লাঠিখেলা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী খেলা ছিল। বিশেষ করে কুষ্টিয়া জেলার রূপকথার মতো এই খেলা সারা দেশে সমাদৃত ছিল। আজ আমরা দৌলতপুরের রিফায়েতপুর হাই স্কুল মাঠে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যের একটি অসাধারণ প্রদর্শনী দেখতে পেয়েছি।

তিনি আরও বলেন, লাঠিখেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের প্রাণস্পন্দন। আমরা চাই, এই খেলাটি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক। এ জন্য প্রয়োজন সরকারের পক্ষ থেকে যথাযথ পৃষ্ঠপোষকতা ও অনুদান। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, ঐতিহ্যবাহী লাঠিখেলার সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলোকে যেন সহযোগিতা করা হয়। ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেব।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X