নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

বিষ দিয়ে সাড়ে ৩ হাজার হাঁস মেরে ফেলার অভিযোগ

হাঁস মেরে ফেলার ঘটনায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন খামারি মো. শামসু মিয়া। ছবি : সংগৃহীত
হাঁস মেরে ফেলার ঘটনায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন খামারি মো. শামসু মিয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইঁদুর মারার বিষ প্রয়োগ করে সাড়ে ৩ হাজারেরও বেশি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খামারি নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামসংলগ্ন হাওরের পতিত চরে অজ্ঞাত দুর্বৃত্তরা শামসু মিয়ার খামারের খাদ্য বা পানিতে বিষ মিশিয়ে দেয়। পরে এতে একে একে হাঁসগুলো মারা যেতে থাকে। সকালে খামারি এসে দেখেন, খামারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে হাজারো মৃত হাঁস।

ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া বলেন, আমি ১১ বছর ধরে হাঁস পালন করছি। এভাবে এক রাতে সব শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। একসঙ্গে তিনটি খামারের হাঁস মেরে ফেলল। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেল আমার। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ২৫ লাখ টাকায় এ ব্যবসা শুরু করি। এখন কীভাবে ঋণ শোধ করব বুঝতে পারছি না। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

খামারের কর্মী আব্দুর রহমান বলেন, প্রতিদিনের মতো হাঁসগুলোকে খাবার দিয়ে বাড়ি যাই। ফিরে এসে দেখি বেড়া দেওয়া জাল উল্টানো, চারদিকে বিষের গন্ধ। সে সময় আমি একজনকে দৌড়ে পালাতে দেখি।

ভুক্তভোগীর ভাই মজনু মিয়া বলেন, আমার বড় ভাই ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়ে এ খামার করেছে, এখনো দেনা শোধ করতে পারেনি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা খামারিকে ঘুরে দাঁড়ানোর জন্য সব সহযোগিতা করব।

নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিৎ পাল বলেন, বিষ প্রয়োগে হাঁস মারা যাওয়ার বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত সব সহযোগিতা দেওয়া হবে।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১০

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১১

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৩

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৪

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৫

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৬

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৮

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৯

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

২০
X