কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে ধর্ষণের পর তার সামনেই স্বামীকে গলা কেটে হত্যা

বীরেন চাকমাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত
বীরেন চাকমাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত

কক্সবাজার সদরে রঞ্জন চাকমা নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকা এ ঘটনা ঘটে।

নিহতের নাম রঞ্জন চাকমা (৫৫)। তিনি রাঙামাটি জেলার বাসিন্দা। গ্রেপ্তার আসামির নাম বীরেন চাকমা (৫৪)।

জানা গেছে, রাঙামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা স্ত্রীকে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।

স্থানীয়রা জানান, রাতে রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। রঞ্জনের স্ত্রী চিৎকার করলে আমরা এগিয়ে আসি। হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে সন্দেহ হয়। পরে ব্যাগ হাতে পালানোর সময় তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস কালবেলাকে বলেন, দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন। ঘাতক মদ্যপ অবস্থায় ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X