আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আখাউড়া দিয়ে ভারতে গেল ১ হাজার ১৯২ কেজি ইলিশ

আখাউড়ায় স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি। পুরোনো ছবি
আখাউড়ায় স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি। পুরোনো ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

এর আগে, সকাল ৯টার দিকে ইলিশ মাছ নিয়ে দুটি পিকআপ আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১ হাজার ৫২৫ টাকা। এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের মাহতাব অ্যান্ড সন্স। মাছের আমদানিকারক আগরতলার পরিতোষ বিশ্বাস।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতিকেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার একটি চালানে ১ হাজার ১৯২ কেজি মাছ ভারতে পাঠানো হয়েছে।

স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূইয়া বলেন, ২টি পিকআপে ১ হাজার ১৯২ কেজি মাছ পাঠানো হয়েছে। আজ আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া কালবেলাকে বলেন, এখন থেকে শারদীয় দুর্গাপূজার আগের দিন পর্যন্ত প্রতিদিনই মাছ যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X