কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশনা মেনে দলের জন্য কাজ করুন : ফখরুল ইসলাম

মো. ফখরুল ইসলামকে সংবর্ধনা দেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। ছবি : কালবেলা
মো. ফখরুল ইসলামকে সংবর্ধনা দেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিশৃঙ্খলাকারীদের উসকানিতে পা না দিয়ে তারেক রহমানের নির্দেশনা মেনে দলের জন্য কাজ করতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফখরুল ইসলামের বসুরহাট আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। সেখানে নেতাকর্মীদের এ অনুরোধ করেন তিনি। এ সময় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এ নির্বাচন যেন ভোট দখলের নির্বাচন না হয়।

তিনি আরও বলেন, অনেকে বিশৃঙ্খলা করতে চাইবে। আমাদের কোনো নেতাকর্মী বিশৃঙ্খলায় জড়াবেন না। আমি অনুরোধ করব, আমাকে যারা ভালোবাসেন আপনারা উসকানিমূলক কোনো কথা বলবেন না, ষড়যন্ত্রকারীদের উসকানিতে পা দেবেন না।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যারা আজকে কষ্ট করে আমাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, হাজি ইবরাহীম, মো. আলমগীর, মো. সাহাব উদ্দিন, জসিম উদ্দিন মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম ইউ ছোটন উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফখরুল ইসলাম দীর্ঘদিন থেকে ব্যারিস্টার মওদুদ আহমদের অবর্তমানে দলের জন্য কাজ করে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X