লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশে একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে : টিপু

নাটোরে গণসংযোগে বক্তব্য দেন তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা
নাটোরে গণসংযোগে বক্তব্য দেন তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। ঐক্য ও শান্তির রাজনীতি করে। কিন্তু দেশে একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে। তারা ৭১-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের গণতন্ত্র ও উন্নয়নে বাধাগ্রস্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে পথসভায় এ কথা বলেন তিনি।

টিপু বলেন, বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছেন। পিআর পদ্ধতি হলো ভোট দেবেন লালপুরে, এমপি হবে মাদারীপুরে। আপনারা কাকে ভোট দিলেন জানতে পারবেন না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কাজ করবে। কুটির শিল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১১

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১২

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৩

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৪

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৬

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৭

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৮

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৯

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

২০
X