বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে চীনা যুবক হবিগঞ্জে

প্রেমের টানে হবিগঞ্জে এলেন চীনা যুবক। ছবি : সংগৃহীত
প্রেমের টানে হবিগঞ্জে এলেন চীনা যুবক। ছবি : সংগৃহীত

ভাষা, সংস্কৃতি আর হাজার মাইল দূরের ব্যবধান— সবকিছুকেই হার মানিয়েছে ভালোবাসা। ধর্ম, জাতি কিংবা জাতীয়তার পার্থক্যও থামাতে পারেনি দুজন মানুষের হৃদয়ের টান। এমনই এক ব্যতিক্রমী প্রেমের গল্প রচিত হয়েছে হবিগঞ্জ জেলার বাহুবলের প্রত্যন্ত অঞ্চল মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে।

ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মিম আক্তারের প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক।

স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের প্রথম পরিচয় হয়। আলাপচারিতা থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। হাজার মাইল দূরে থেকেও হৃদয়ের টানে দূরত্ব ভুলে একসময় সিদ্ধান্ত নেন এই সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেওয়ার।

প্রেমের এই অদ্ভুত সাহসিকতায় এই যুবক পাড়ি জমান বাংলাদেশে। বর্তমানে তারা বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামে অবস্থান করছেন।

এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। অন্যদিকে মিমের বাড়িতে চলছে উৎসবমুখর পরিবেশ, মানুষের ভিড়ে সরগরম বাড়ির আঙিনা।

মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ বলেন, ঘটনাটি শোনার পর প্রশাসনকে অবগত করেছি। আইনি প্রক্রিয়ায় যা করা দরকার হয় সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X