কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানান, দুর্বৃত্তদের হামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমানের পায়ের একটি নখ উঠে গেছে। এ ছাড়া পায়ের আঙুল থেঁতলে গেছে এবং মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ থেকে মনোনীত গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান রাতে বাসায় ফেরার পথে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা চালায়। তাকে জোরপূর্বক একটি হায়েস গাড়িতে উঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি গাড়িতে না চাইলে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এক পর্যায়ের পুলিশের টহল গাড়ি দেখে মাইক্রোবাসে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়।

এদিকে আব্দুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের গাজীপুরের নেতারা। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ আহত অবস্থায় গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X