গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার এস এম মুনির। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার এস এম মুনির। ছবি : সংগৃহীত

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মুনিরকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চেকপোস্টে আসেন এস এম মুনির। কাগজপত্র যাচাইয়ে দেখা যায়, চলতি বছরের ২২ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। সে সময় পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান কালবেলাকে জানান, অ্যাডভোকেট এস এম মনিরকে চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X