চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

চন্দনাইশে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা সংস্কার শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চন্দনাইশে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা সংস্কার শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে কৃষি, গার্মেন্টস ও মানবসম্পদ ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। কৃষি খাতকে সফল ও জনপ্রিয় করতে তার খাল খননের উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের চন্দনাইশে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা সংস্কার শেষে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

১৯৮০ সালের ডিসেম্বর মাসের ৫ তারিখ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চন্দনাইশের বরুমতি খাল খনন উদ্বোধন করেন। সে সময় তিনি বৈঠকখানায় বসলে তা পরবর্তীতে জিয়াউর রহমানের বৈঠকখানা হিসেবে পরিচিত ও সমাদৃত হয়ে আসছিল।

মেয়র শাহাদাত বলেন, খাল খনন বা সংস্কারের বিকল্প নেই। জিয়াউর রহমানের দেখানো পথে খাল সংস্কারের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন জলাবদ্ধতা মুক্ত হয়েছে, এখন হালদাকে বাঁচাতে হবে।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, জেলা বিএনপির সদস্য ইফতেখার হোসেন, জসিম উদ্দিন, সিআইপি হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, বর্তমান সভাপতি মঞ্জুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১০

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১১

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১২

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৩

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৫

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৬

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৮

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৯

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

২০
X